শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ৫৪ ধারায় গ্রেফতার ৩৩৮ প্রবাসীর মুক্তির দাবীতে লন্ডনে মানববন্ধন

লন্ডন থেকে সাইদুল ইসলামঃ সম্প্রতি ঢাকায় ভিয়েতনাম, কুয়েত, কাতার ও বাহরাইন ফেরত ৩৩৮ প্রবাসীকে সন্দেহের বশবর্তী হয়ে বিনা অপরাধে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবীতে আজ বুধবার লন্ডনে ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার আয়োজনে এই মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে গ্রেফতারকৃত সকল নিরপরাধ প্রবাসীদের মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন। প্রবাসীদের মুক্তি না দিলে রেমিট্যান্স প্রবাহ বন্ধ করে দেওয়া সহ সারা বিশ্বে একযোগে বাংলাদেশের সকল দূতাবাস ঘেরাও করার মত কঠিন সিদ্ধান্তে যেতে পারে প্রবাসী অধিকার পরিষদ।

প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সমন্বয়ক সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিপ্লব কুমার পোদ্দার, সাংবাদিক শামছুল আলম লিটন, প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক শাওন আহমদ, লন্ডন সমন্বয়ক বুলবুল সিদ্দিকী, খন্দকার সাইদুজ্জামান সুমন, ক্যামব্রিজ সমন্বয়ক ও টোরি নেতা হাফেজ আব্দুল মোবিন, সোসাইটি অব ডেমোক্রেটিক রাইটস এর চেয়ারম্যান ব্যারিস্টার ইকবাল হোসেন, সেক্রেটারী ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যাংকার সৈয়দ সোহেল আহমদ, সাংবাদিক তানভীর হাসান, এম এম রহমান শামীম, কাজী হেমায়েত উদ্দিন মিশন, মাওলানা রফিক আহমদ, আতিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, নূরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ