শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজেই রেমিট্যান্স পাঠাতে পারবেন মালয়েশিয়া প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট : আরো সাশ্রয়ে, সহজে এবং নিরাপদে মালয়েশিয়া থেকে মোবাইল ওয়ালেট ব্যবহার করে তাত্ক্ষণিকভাবে বাংলাদেশে মোবাইল ওয়ালেটে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি), বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং মালয়েশিয়ার মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ভ্যালইউ যৌথভাবে প্রথমবারের মতো ব্লকচেইনভিত্তিক এ সেবা চালুর ঘোষণা দিয়েছে। এ সেবায় বিশ্বখ্যাত অ্যান্ট গ্রুপ উদ্ভাবিত ব্লকচেইন প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসসিবি জানিয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ প্রক্রিয়ার ফান্ড সেটেলমেন্ট ব্যাংক এবং সেবা অনুমোদনের কাজ করবে। এ প্রযুক্তির কল্যাণে স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত হয়েছে এবং রেমিট্যান্স পাঠানোর ব্যয় কমে এসেছে। সেবাটি বর্তমানে বাণিজ্যিক পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই বাংলাদেশ ও মালয়েশিয়ার গ্রাহকরা সেবাটি ব্যবহার করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়