শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন ছবি ফাঁস ও সন্মানহানির হুমকি, অভিনেত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক : এবার আত্মহত্যার পথ বেছে নিলেন তেলেগু অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালি। মঙ্গলবার রাতে হায়দরাবাদে অভিনেত্রীর বাড়ীর বাথরুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিনেত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইত্তেফাক

তার পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হেনস্তা ও ব্ল্যাকমেইলের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবণী। সম্প্রতি টিকটকে নতুন বন্ধুত্ব হয় দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তির সঙ্গে। ওই ব্যক্তিই শ্রাবণীকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। দেবরাজের জন্যই শ্রাবণী এই কাজ করেছে বলে জানিয়েছে তার পরিবার।

তাদের ভাষ্য, তেলেগু অভিনেত্রী শ্রাবণীকে দীর্ঘদিন ধরে হেনস্তা ও ব্ল্যাকমেইল করছিলেন দেবরাজ। তারপর থেকেই ক্রমাগত ফোন হুমকি পেতে শুরু করে। এমনকী গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন দেবরাজ। ছবি ডিলিট করার জন্য অর্থও দাবি করে সে। তার কথামতো কিছু অর্থ দিলেও থেমে থাকেনি দেবরাজের ব্ল্যাকমেইল। এ থেকে পরিত্রাণ পেতে গত ২২ জুন পুলিশে অভিযোগ দায়ের করেন শ্রাবণী। এরপরও তিনি ক্রমাগত হুমকি ও ব্ল্যাকমেইল করে যাচ্ছিলেন শ্রাবণীকে। এক পর্যায়ে সন্মানহানির হুমকি দেয় দেবরাজ।

এতে করে অতিষ্ট হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ির বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এ অভিনেত্রী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেবরাজের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়