শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়া আড়াই লক্ষ মিটার অবৈধ জাল আটক

কলাপাড়া প্রতিনিধি: [২] পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে আড়াই লক্ষ মিটার অবৈধ জাল আটক নৌ-পুলিশ। সোমবার রাতভর কুয়াকাটা নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল উদ্ধার করেন । মঙ্গলবার সকাল দশটায় কলাপাড়া পৌর শহরে হেলিপ্যাড মাঠে উদ্ধারকৃত এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

[৩] এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।

[৪] কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়