শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ মাস সমুদ্রে থাকার পর ইন্দোনেশিয়ায় নামলো ২৯৭ রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট : প্রায় ছয় মাস ধরে নৌকায় করে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার পর ইন্দোনেশিয়ার মাটিতে নামলো ২৯৭ জন রোহিঙ্গা। সোমবার দিনের শুরুতে দেশটির আচেহ প্রদেশে নেমেছে তারা। এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।ডেইলি বাংলাদেশ

পুলিশ জানিয়েছে, দেশটির সুমাত্রার উত্তরের উপকূলে লোকেসুমাওয়ে শহর থেকে কয়েক মাইল দূরে রোহিঙ্গাদের বহনকারী একটি কাঠের নৌকা দেখতে পায় জেলেরা। নৌকাটিতে মোট ২৯৭ জন রোহিঙ্গা ছিলো। তাদের মধ্যে ১৪ জন শিশু ছিলো।

স্থানীয় রেডক্রস কমিটির প্রধান জুনাইদি ইয়াহিয়া জানান, রোহিঙ্গা মুসলমানদেরকে একটি অস্থায়ী জায়গায় রাখা হয়েছে।

এর আগে, গত জুন মাসে এক শতাধিকেরও বেশি রোহিঙ্গাদের উদ্ধার করেছিলো আচেহ প্রদেশের জেলেরা। ওই দলে ৪৯ জন নারী ও ৩০টি শিশু ছিলো।

সূত্র- বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়