শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ. লীগের মনোনয়ন: ঢাকা-৫ কাজী মনিরুল, নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল

বাশার নূরু: [২] যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে ঢাকা-৫ আসনে এবং রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালকে নওগাঁ-৬ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

[৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার তার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

[৪] তিনি বলেন, গত ৩১ আগস্ট গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বোর্ড সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় প্রধানের নির্দেশ ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি। নির্বাচন কমিশন তফসিল দেওয়ার পর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

[৫] ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়