শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব সাগরে নিখোঁজ সেনাকে খুঁজছে মার্কিন নৌ বাহিনী

রাশিদুল ইসলাম : [২] মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া একজন নাবিকের সন্ধানে আরব সাগরের উত্তরাঞ্চলে রোববার ব্যাপক অনুসন্ধান চালিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা। তবে সন্ধ্যা পর্যন্ত ওই সেনার কোনো খোঁজ পায় নি। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

[৩] মার্কিন ৫ম নৌ-বহর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একজন মার্কিন নাবিক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ এবং গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস প্রিন্সটন অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

[৪] নিখোঁজ সেনার নাম পরিচয় এবং তার পদবী প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তারা বলেছে, মার্কিন বাহিনীর নীতি অনুসরণ করেই তার নাম পরিচয় গোপন রাখা হচ্ছে। পরে সুবিধাজনক সময়ে সব তথ্য প্রকাশ করা হবে।

[৫] মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ নিমিৎজে ৫,০০০ থেকে ৮০০০ নাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়