শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেরুজালেমে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ফিলিস্তিন

রাশিদুল ইসলাম : [২] ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত বলেছেন, যেসব দেশ তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল-কুদসে স্থানান্তর করবে সেসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে ফিলিস্তিনের স্বশাসিত সরকার।

[৩] তিনি রোববার পশ্চিম তীরের রামাল্লায় এ বক্তব্য দেন। এরিকাত বলেন, ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

[৪] এদিকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মুখপাত্র নাবিল আবু রাদিনা বলেছেন, জেরুজালেম আল-কুদস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পরিচিত, কাজেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ঐতিহাসিক বাস্তবতাকে উল্টে দিতে পারবে না।

[৫] গত শুক্রবার মার্কিন মধ্যস্থতায় কসোভোর সঙ্গে বৈরিতার অবসান ঘটানোর ঘোষণা দিয়ে সার্বিয়া বলেছে যে, তারা তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে অধিকৃত জেরুজালেম আল কুদসে নিয়ে যাবে। মুসলিম অধ্যুষিত কসোভাও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারাও দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং জেরুজালেম আল কুদসে তাদের দূতাবাস স্থাপন করবে।

[৫] সার্বিয়া ও কসোভো এমন সময় এ সিদ্ধান্ত নিল যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৭৮ নম্বর প্রস্তাবে জেরুজালেম শহরে যেকোনো কূটনৈতিক দপ্তর খোলা নিষিদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়