শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান প্রিমিয়ার লিগে আফ্রিদির সাথে একই দলে সরফরাজ

স্পোর্টস ডেস্ক: [২] আগামি ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। আসরকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সারছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। প্রস্তুতি সারছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোও।

[৩] এলপিএলে থাকবে পাকিস্তানের মালিকাধীন একটি ফ্র্যাঞ্চাইজি। পাকিস্তানের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল অংশ নিবে আসরটিতে। এলপিএলে গল শহরের নামে দলটির নাম হবে গল গ্ল্যাডিয়েটর্স। দলটি ক্রিকেটার ভেড়ানো শুরু করেছে ইতিমধ্যেই।

[৪] আইকন প্লেয়ার হিসেবে আগেই নিজ দেশের কিংবদন্তি শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার আরেক পাকিস্তানি সরফরাজ আহমেদকে দলে ভেড়ালো তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ককে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক নাদিম ওমর নিজে।

[৫] এছাড়া কোচ ও পরিচালক হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খানকে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মঈন খান চাইলে যেকোনো ভূমিকাতেই দায়িত্ব পালন করতে পারবেন। -দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়