শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংড়ায় গৃহবধূকে কুপিয়ে মারলেন আ.লীগ নেতা

ডেস্ক রিপোর্ট : নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার হাতে খুন হয়েছেন শিল্পী খাতুন নামে এক গৃহবধূ। রোববার সকালে উপজেলার চৌগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী খাতুন (৪০) উপজেলার চৌগ্রাম মন্ডলপাড়া এলাকার মৃত ইদ্রিস মন্ডলের স্ত্রী। পুলিশ এ ঘটনায় দু’জনকে আটক করেছে।

এলাকাবাসী জানান, চৌগ্রাম মন্ডলপাড়া এলাকায় ৬ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে অংশীদারদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ গতকাল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই জমিতে যেতে নিষেধ করে। কিন্তু পুলিশের সে নির্দেশ অমান্য করে আজ সকালে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবি মন্ডল জমিতে গিয়ে চাষ করা শুরু করেন।

এ সময় শিল্পী খাতুন ও তার দুই বোন জমিতে গিয়ে চাষ করতে বাধা দিলে রবি মন্ডল ও তার লোকজন শিল্পী খাতুন ও তার বোনদের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এতে শিল্পী খাতুন ও তার বোন লাভলী আহত হন। গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং আব্দুল কুদ্দুসের ছেলে সাদ্দামকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়