শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনওর ওপর হামলা: আরও ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি : [২] ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার মামলায় আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ইউএনওর উপর হামলার মামলার প্রধান আসামি আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন (৪০), ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির (৩৭) ও মামলার অন্যতম আসামি সান্টু কুমারের আত্মীয় শ্যামল কুমার (৩৩)।

[৩] শনিবার সন্ধ্যার পর ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৪] ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, আটকদের সঙ্গে মামলার প্রধান আসামিদের সম্পর্ক রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৫] এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ গিয়ে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়