শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ হাজার পাখিকে বাসা দিচ্ছে চুয়াডাঙ্গার মেয়র

বাশার নুরু : [২] চুয়াডাঙ্গা পৌর এলাকাকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌরসভা। পৌর এলাকাকে পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে গাছে গাছে মাটির কলস ঝুঁলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিচ্ছে পৌরসভা।জাগো নিউজ

[৩] প্রথমে ৫০০টি মাটির কলস দিয়ে ওই কার্যক্রম শুরু হলেও পুরো পৌর এলাকায় ১০ হাজার কলস টানাবে পৌরসভা।

[৪] শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার পানি শোধনাগার এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এসময় গাছের ডালে মাটির কলস ঝুঁলিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

[৫] এসময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পাখিদের অবদান অনেক সেই চিন্তা থেকে পৌর এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ার দায়িত্ব নিয়েছি।

[৬] কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জগলুর রহমান, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়