শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী মনের চাহিদা উসকে দিলেন কঙ্কনা-ভূমি (ভিডিও)

তন্নীমা আক্তার : [২] নারীর কি কোনও চাহিদা থাকতে নেই? শুধুমাত্র পিকচার পারফেক্ট জীবন কাটিয়ে দেওয়াই একমাত্র উদ্দেশ্য? এমনই কিছু প্রশ্ন নিয়ে প্রকাশ্যে এল ‘ডলি কিট্টি অউর ওয়ো চমকতে সিতারে’-র ট্রেলার। প্রথমবার বঙ্গললনা কঙ্কনা সেনশর্মার সঙ্গে সিনেমায় জুটি বাঁধলেন ভূমি পেড়নেকর।

[৩] দুই বোনের কাহিনি ‘ডলি কিট্টি অউর ভো চমকতে সিতারে’। ডলির চরিত্রে রয়েছেন কঙ্কনা। আর কিট্টির ভূমিকায় ভূমি। এছাড়াও অলঙ্কৃতা শ্রীবাস্তবের পরিচালনায় অভিনয় করেছেন বিক্রান্ত মেসি, আমির বশির, মুস্তাক খান। তবে ছবির কাহিনি আবর্তিত হয় ডলি আর কিট্টিকে নিয়েই। স্বপ্নপূরণের লক্ষ্যে দিদি ডলির কাছে থাকতে আসে কিট্টি। নিজের এই নতুন সফরে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাকে। জামাইবাবুর লালসার মোকাবিলাও করতে হয়। এদিকে আদর্শ বউয়ের ভূমিকায় অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ডলি। পিজ্জা ডেলিভারি বয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সমাজের সমস্ত উচিত-অনুচিতের বিধিনিষেধ পেরিয়ে মুক্ত আকাশে ডানা মেলতে চায় দুই বোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়