শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফ টাইমে সন্তানকে বুকের দুধ খাইয়ে নজির গড়লেন খেলোয়াড় মা

রাশিদ রিয়াজ : লালভেন্টলুয়াঙ্গি ওরফে ভেনি। তিনি মিজোরামের রাজ্যস্তরের ভলিবল খেলোয়াড়। আবার তুইকুম নামে একটি ক্লাবের অধিনায়ক। আবার তিনি মা। কোনও কিছুতেই আপোষ করেন না তিনি। নিজের খেলার সঙ্গে যেমন তিনি কোনও আপোষ করেন না, তেমনি খেলার মাঝেই সামলাতে পারেন নিজের ছোট্ট সন্তানকে। বিরতিতে ছুটে যান সন্তানের কাছে। হাফটাইমে সবাই যখন নিজের পরিচর্যায় ব্যস্ত তখন মা ভেনি স্তন্যদান করেন সন্তানকে। সেই ছবিই এখন ভাইরাল। দি ওয়াল

মিজোরাম রাজ্য গেমস ২০১৯ চালকালীন সেই ছবি সামনে এল। গেমসের উদ্ধোধনী দিনে তুইকুম নামে একটি ভলিবল দলের অধিনায়ক ভেনি খেলছিলেন। বিরতিতে বাকি খেলোয়াররা যখন নিজেদের কথা ভাবছেন, বিশ্রাম নিচ্ছেন তখনই দেখা যায়, ভেনির কোলে সাত মাসের ছোট্ট সন্তান। ধীরেসুস্থে তাকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন। মাঠের মধ্যেই দুই ভূমিকায় দেখা যায় তাঁকে। না, এর জন্য খেলায় কোনও প্রভাব পড়েনি। জানা গিয়েছে ওই ম্যাচে খুবই ভাল খেলেন ভেনি এবং জয়ও পান।

প্রকাশ্যে স্তন্যা পান করানো নিয়েও কোনও ভনিতা নেই ভেনির। আর এই দ্বিমুখী দায়িত্ব মাঠেই নজরে পড়ে এক চিত্রসাংবাদিকদের। তিনি ওই মাতৃত্বের এমন নজির ফ্রেমবন্দি করে নেন। পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে সেই ছবি। বহু মানুষের প্রশংসা পেয়েছেন ভেনি। বিষয়টি নজরে এসেছে মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রয়তেরেও। ছবি দেখে ভেনির এই নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি তাঁর জন্য দশ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়