শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে-কথাও বলেছেন: অধ্যাপক ডা. জাহেদ হোসেন

শাহীন খন্দকার: [২] দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল। ইউএনও’র মাথায় অস্ত্রোপচারে অংশ নেওয়া রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা.জাহেদ হোসেন এতথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, শুক্রবার দুপুরের পরে ইউএনও তার স্বামীর মেসবাউল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। তবে তিনি কতোটুকু শঙ্কামুক্ত তিন থেকে চারদিন না গেলে আপাতত কিছুই বলা যাচ্ছে না। তার রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক আছে।

[৪] ওয়াহিদা খানমের স্বামী মেজবাউল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। তাদের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। হামলার সময় শিশুটি ঘুমন্ত ছিল। বর্তমানে সে ভালো আছে। তবে কার নিকট আছে সে কথা আপাতত বলতে চাননি সন্তানের নিরাপত্তার প্রয়োজনে।

[৮] অপর এক প্রশ্নে বলেন, তার পারিবারিক এবং কর্মস্থলে কোন শত্রæ নেই দাবি করে বলেন, আইন প্রয়াগকারী সংস্থা তদন্ত করছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই তদন্তে আশা করছি সব বাহির হয়ে আসবে। অপরাধীরা আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পাবে এটাই প্রত্যাশা করেন তিনি। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়