শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্ট : ভোলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে ধর্ষিতা নিজেই বাদী হয়ে ভোলা ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মামুন হাওলাদারের বিরুদ্ধে এ মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মামুন হাওলাদারের সাথে পূর্ব ইলিশা ইউনিয়নের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। ভিকটিমের খালা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ আগস্ট এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে তার ধর্ষণ করে মামুন। দেখা করার কথা বলে তাকে ওই বাড়িতে নেয় মামুন।

১ সেপ্টেম্বর মধ্যরাতে তার ঘরে (খালার ঘরে) ঢুকে জোরপূর্বক আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তরুণীর খালা টের পেলে অভিযুক্ত মামুন পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে ভোলা থানায় তরুণী বাদী হয়ে মামুনকে আসামি করে মামলা করে।

ভোলা সদরের মডেল থানার ওসি এনায়েত হোসেন মামলা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামুন হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়