শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বিস্ফোরণে আরও ১ শ্রমিকের মৃত্যু

এম.ইউছুপ রেজা: [২] চট্টগ্রামের পতেঙ্গায় ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে আহত মোহাম্মদ রবিউল নামে আরও ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণটিতে মোট ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর (বুধবার) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান রবিউল।

[৩] বিষয়টি নিশ্চিত করে রবিউল আলমের ভাই মোহাম্মদ রাজু বলেন, ঢাকা যাওয়ার পথে আমার ভাইয়ের মৃত্যু হয়। ফেনীর বক্সগঞ্জ গ্রামের বাড়িতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

[৪] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, আহত রবিউলের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

[৫] উল্লেখ্য, ২ সেপ্টেম্বর (বুধবার) পতেঙ্গা থানাধীন বিজয় নগরীর ইনকন্ট্রেড কন্টেনার ডিপুতে পাওয়ার ট্যাংক ওয়েল্ডিং করার সময় ট্যাংক বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় রবিউল আলমকে চমেক হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়