শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মৃতদের কবরস্থানগুলোতে গোসল করাতে না দেয়ায় বিপাকে স্বজন ও সেচ্ছাসেবিরা

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে এপর্যন্ত ৪ হাজার ৩৫১ জন। রাজধানীতেই মৃতুদের অর্ধেকের বেশি। এদের দাফনের কাজটি করে থাকে দুটি সেচ্ছাসেবি সংগঠন মস্তুল ও মারকাজুল ইসলামী। কোভিডে মৃতু ব্যক্তির মরদেহ গোসলের দায়িত্ব মূলত মারকাজুল ইসলামীর গোসল খানায়। কিন্তু এর বাইরে কোথাও গোসল করানো অনুমতি দেয়া হয় না।

[৩] বিভিন্ন সময় কোভিড আক্রান্তা হয়ে শুধু হাসপাতালেই নয়, বাড়িতেও মারা গেছেন অনেকে। যারা হাসপাতালে মারা গেছেন তাদের গোসলের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। কিন্তু যারা বাসায় মারা যান তাদের গোসল করাতে হয় মারকাজুল ইসলামীর নির্ধারিত গোসল খানায়।

[৪] এতে বেশ বিপাকে পরতে হয় এই মাস্তুল ও মারকাজুল ইসলামীর। সেখানে জায়গা সল্পতার পাশাপাশি সমস্যা সৃষ্টি হয় লোকবলেরও। মাস্তুল ফাউন্ডেশন উদ্যোক্তা কাজী রিয়াজ রহমান, সম্প্রতি একটি মরদেহ নিয়ে পাঁচটি স্থানে গিয়েছি। পূর্বাচল কবরস্থান, আজিমপুর কবরস্থান, রায়েরবাজার কবরস্থান, জিগাতলা ও মতিঝিল প্রাইভেট গোসল করানোর প্রতিষ্ঠানে গিয়েও মরদেহ গোসল করাতে পারিনি।

[৫] কাজী রিয়াজ বলেন, একটি নির্ধারিত জায়গা থাকলে এই মরদেহগুলো নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না। সরকার এই রকমের কোনো ব্যবস্থাও করেনি। যেসব হাসপাতালের কোভিড রোগি মারা যায় সেখান থেকেও মাঝে মধ্যে গোসল না করিয়ে মরদেহ দিয়ে দেয়।

[৬] এই প্রশ্নে জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, মারকাজুল ইসলামীর ওখানে গোসল করানোর নির্দেশনা আছে। কোনো কবরস্থানে কোভিড রোগিদের গোসল করানোর নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর আমাদের গাইডলাইনে দেয়নি।

[৭] তবে মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম বলেন, সরকার থেকে আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি। কোনো নির্দিষ্ট স্থানও দেয়া হয়নি। আমরা যেখানো সাধারণ মরদেহ গোসল করাই সেখানে কোভিড মরদেহ গোসল করাতে ঝামেলায় পরতে হয়। মানুষের হুমকির মুখে পরতে হয়। স্থানিয়রা ঝামেলা করেন।

[৮] কোভিড রোগিদের জন্য আলাদা করে একটি স্থান নির্ধারিত করতে পারলে হয়তো আমাদের এতটা ঝামেলার মুখোমুখি হতে হতো না।

  • সর্বশেষ