শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ন্যান্সি পেলোসি কোভিড স্বাস্থ্যবিধি ভেঙ্গে সেলুনে গেলেন (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] কোভিড মহামারী প্রাদুর্ভাবের জন্যে সেলুন এখনো খুলে দেয়া হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির জন্যে বন্ধ সেলুনের দরজা খুলে দেয়া হল। তিনি সোমবার ওই সেলুন থেকে চুলের ব্লো ড্রাই বা সৌন্দর্য চর্চা সেরে এলেন। স্পুটনিক

[৩] গত মার্চে কোভিড প্রাদুর্ভাবে সেলুন ও বিউটি পার্লার বন্ধ করে দেয়া হয়। কিন্তু সানফ্রান্সিসকোর ওই ই-সেলুনে ন্যান্সি পেলোসি যান চুল পরিস্কার ও ব্লো ড্রাই করতে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় কোনো রকম নিরাপত্তামূলক মাস্ক ছাড়াই তিনি সেলুনে ঢুকছেন।

[৪] সেলুনের মালিক এরিকা কিয়াস পেলোসির এ ভূমিকাকে গালে থাপ্পর মারার সঙ্গে তুলনা করেন। আর ভিডিও ফুটেজটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরিকা বলেন পেলোসি ভণ্ডামি করলেন কার কোভিডের সময় তিনি মার্কিন নাগরিকদের নিরাপত্তামূলক ব্যবস্থা অনুসরণের আহবান জানান। সেলুন সহ অন্যান্য সেবা বন্ধ রাখার কথা বলেন। কিন্তু নিজের চুল পরিস্কার তারচেয়েও গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি মাস্ক পরিধান ছাড়াই সেলুনে চলে যান।

[৫] ফক্স নিউজকে এরিকা বলেন ন্যান্সি আসায় তাকে তার সেলুনে অন্য কাউকে আসতে দেয়া হয়নি। আমি কাজও করতে পারিনি। তাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। পেলোসিকে আমি বলেছি নির্দেশিকা অনুযায়ী আপনি চুলের ব্লো ড্রাই করতে পারেন না। এটা বিরক্তিকর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়