শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার টিকার বৈশ্বিক উদ্যোগে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বা চীনের প্রভাবিত কোনো উদ্যোগে অংশগ্রহণ করবে না দেশটি। হু পরিচালিত ‘কোভ্যাক্স’ উদ্যোগে ২০২১ সালের শেষ নাগাদ টিকা উৎপাদকদের কাছ থেকে ২০০ কোটি ডোজ টিকা ক্রয়ের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে যা বিশ্বজুড়ে দেশগুলোর কাছে সমভাবে বণ্টন করা হবে। ফোর্বস

[৩]হু বলেছে, বিশ্বের প্রতিটি দেশকে নিরাপদ ও কার্যকরী টিকা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশসহ ১৭২টি দেশ এই উদ্যোগে যুক্ত হয়েছে।

[৪]সোমবার ইউরোপিয় কমিশন বলেছে, তারা এই উদ্যোগে ৪৭ কোটি ৮০ লাখ ডলার অর্থ সহায়তা দেবে।

[৫] হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরি বলেছেন, ‘এই ভাইরাসকে দমন করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সহযোগি দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে। কিন্তু আমরা কখনোই দুর্নীতিগ্রস্ত হু ও চীনের প্রভাবিত কোনো বহুজাতিক সংস্থায় যোগ দেবো না। ওয়াশিংটন পোস্টকে যুক্তরাষ্ট্রের মানবসেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার বলেন, ‘মানবশরীরে টিকার পরিক্ষায় এগিয়ে থাকা সংস্থাগুলোর সঙ্গে চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র একাই টিকার সরবরাহ নিশ্চিত করতে সক্ষম।’

[৬]অ্যাস্ট্রাজেনেকা সোমবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রে ৩০ হাজার প্রাপ্তবয়স্কের ওপর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করবে।

[৭]এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘টিকা জাতীয়তাবাদ’ নিয়ে সতর্ক করেছে। সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রেয়েসুস বলেন, ‘বিশ্বকে মহামারী হতে পুনরুদ্ধার করতে হলে একসঙ্গে লড়তে হবে।’

[৮]গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী ছড়ানোর জন্য চীনকে ও ভুল পদক্ষেপের জন্য হু’কে দায়ী করেন। এপ্রিলে সংস্থাটিতে মার্কিন তহবিল বন্ধ করে দেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়