শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্জেন্টিনা থেকে স্পেনে পৌছেছেন মেসির বাবা, বার্সার সঙ্গে আলোচনা বিকালে

স্পোর্টস ডেস্ক : [২] জোসেপ মারিয়া বার্তোমেউ সরাসরি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু লিওনেল মেসি নাকি আলোচনা করতে রাজি হননি। আবার এটাও শোনা গেছে, বার্সা সভাপতিই নাকি আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে কথা বলতে চাইছেন না। বার্সেলোনা-মেসি ‘লড়াইয়ের’ এই যখন অবস্থা, তখন কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনায় বসতে বুধবার সকালে আর্জেন্টিনা থেকে স্পেনে পৌঁছেছেন মেসির বাবা হোর্হে মেসি। বিকালে বার্সেলোনা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মেসি ইস্যুতে আলোচনায় বসবেন।

[৩] কাতালানভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর খবর, মঙ্গলবার আর্জেন্টাইন সময় বিকেল ৫টায় বিমানে উঠেছেন মেসি সিনিয়র। বুধবার সকালে তার বার্সেলোনায় পৌঁছানোর কথা। কাতালুনিয়ার রাজধানীতে পৌঁছে বুধবারই তিনি আলোচনায় বসবেন বার্সা সভাপতি বার্তোমেউয়ের সঙ্গে।

[৪] গত সপ্তাহে বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার অনুমতি চেয়েছেন মেসি। তার দাবি, করোনাভাইরাসের কারণে মৌসুম দীর্ঘ হওয়ায় ফ্রি ট্রান্সফারে দলবদলের সুযোগ আছে এখনও। যদিও বার্সেলোনা ও লা লিগার দাবি, ফ্রি ট্রান্সফারে চুক্তির শর্ত এখন আর প্রযোজ্য নয়, নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন মেসি। তাই তাকে বাইআউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরোর শর্ত পূরণ করেই ছাড়তে হবে ন্যু ক্যাম্প।

[৫] পরিস্থিতির এই অবস্থায় কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনায় বসতে বার্সেলোনায় আসছেন মেসির বাবা, যিনি আবার ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর এজেন্টও। মুন্দো দেপোর্তিভোর খবর, বুধবার বার্সেলোনায় পৌঁছেই ক্লাব সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন হোর্হে মেসি। যেখানে তার ছেলের ক্লাব ছাড়ার শর্ত ও ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন বার্তোমেউয়ের সঙ্গে।- তথ্য সূত্র বাংলাট্রিবিউন

  • সর্বশেষ