শিরোনাম
◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ ◈ সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী? ◈ বাংলা‌দে‌শের কা‌ছে হে‌রে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে ‌মোহম্মদ আমিরের শঙ্কা ◈ তা‌মিম ইকবাল যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান ◈ আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : রাষ্ট্রপতি ◈ সংসদে নজীরবিহীন হট্টগোল, প্ল্যাকার্ড-গেট, গেট গেটআউট স্লোগানে রাষ্ট্রপতিকে ‘ধিক্কার’ ◈ জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার ◈ এবারের নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক: সংসদ সভাপতি ◈ আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ: স্পিকারের উদ্দেশে বিরোধী নেতা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষার মধ্যেই তাপমাত্রা ১-৩ ডিগ্রি বাড়ার আভাস

ডেস্ক রিপোর্ট : মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। বর্তমানে দেশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হচ্ছে।

এ অবস্থায় বুধবার (২ সেপ্টেম্বর) দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বেশ কিছু অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেতও দেখাতে বলা হয়েছে।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. বাড়তে পারে। তবে কমতে পারে রাতের তাপমাত্রা।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার।

শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

এদিকে অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বাংলানিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়