শিরোনাম
◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি ◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেতে নেতাকর্মীদের নিয়ে নাজমার অবস্থান, নেতাদের আশ্বাসে ফিরে গেলেন

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য প্রয়াত সাহারা খাতুনের ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেতে শতাধিক নেতাকর্মীকে নিয়ে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন নৌকার মনোনয়ন প্রত্যাশী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। ৫টি শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জনের মধ্য ঢাকা-১৮ আসন থেকেই মনোনয়ন তুলেছেন নাজমাসহ ৫৬ জন।

[৩] আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গত রোববার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। ঢাকা-১৮ সহ বাকি ৪টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে ঢাকা-১৮ আসন থেকে আহসান হাবীব মনোনয়ন পেয়েছেন মঙ্গলবার গুঞ্জন শুরু হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমণ্ডির দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গেলে নাজমা তার সঙ্গে দেখা করতে ব্যর্থ হন। পরে কয়েকশ নেতাকর্মী নিয়ে সেখানেই অবস্থান নেন নাজমা আক্তার।

[৪] নাজমা আক্তার বলেন, ওবায়দুল কাদের ভাইয়ের সঙ্গে মেয়েরা দেখা করে মনোনয়নের ব্যাখ্যা চাইতে গেলেও তিনি দেখা করেননি। তাই মেয়েরা অবস্থান নিয়েছিলো। পরে দলের সিনিয়র নেতাদের আশ্বাসে আমরা বাসায় ফিওে এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়