শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাড়ি থামবে না পদ্মা সেতুর টোল প্লাজায়

সুজিৎ নন্দী: [২] পদ্মা সেতুর দুই পাশে যে দৃষ্টিনন্দন ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে সেই মহাসড়ক দিয়ে যানবাহন চলবে নিরবচ্ছিন্ন গতিতে। এমনকি পদ্মা সেতুর টোল প্লাজাতেও যানবাহনগুলোকে থামতে হবে না।

[৩] জানা যায়, এই সেতু উদ্বোধনের পর চালু হবে যানবাহন। আর পদ্মা সেতু পাড়ির জন্য সরকার যে টোল নির্ধারণ করবে সেই টোল দিতে যানবাহনগুলোকে টোল প্লাজায় থামতে হবে না। সরাসরি ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো নিরবিচ্ছিন্ন গতিতে পার হবে নদী।

[৪] প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই স্বপ্নের পদ্মা সেতুর টোল প্লাজা নির্মাণের কাজ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে। যাত্রীদের সময়ের কথা বিবেচনা করেই এই প্রযুক্তি ব্যবহার করছে। মাত্র ১০ মিনিটে পদ্মা সেতু পার হতে পারবে যানবাহনগুলো। এখন নদী পার হতে সময় লাগছে প্রায় আড়াই ঘণ্টা।

[৫] উদ্বোধনের অপেক্ষায় ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর মধ্যে দৃশ্যমান হয়েছে ৫ কিলোমিটার। ম‚ল কাজের ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ