শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপসচিব হলেন বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডারের ২২০ কর্মকর্তা

তাপসী রাবেয়া: [২] বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ২২০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার এসব কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

[৩] মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ৩ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। ২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নতি ধরা হয়েছে।

[৪] তবে নতুন পদোন্নতি পাওয়া এসব উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

[৫] ২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অর্থনৈতিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলেছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পদোন্নতির পর এখন উপ-সচিবের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৭৮০ জন।

[৬] পদোন্নতিপ্রাপ্তদের অনলাইনে যোগদান করতে হবে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ