শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেঙ্গালুরুতে কিপিং করবে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: [২] আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ইতিমধ্যেই আরব আমিরাতে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এই ক্রিকেটার খেলছেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। অনুশীলনও শুরু করেছেন তিনি। তাতে দেখা যায় কিপিং প্রাকটিস করছেন তিনি।

[৩] এবারের বেঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন তিনি। এমনটা ইঙ্গিত দিয়েছেন আরসিবির কোচ সাইমন ক্যাটিচ। সম্প্রতি গণমাধ্যমকে ক্যাটিচ বলেন, “আমরা কিভাবে দল সাজাবো সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে।

[৪] ঠিক এ মুহূর্তে চূড়ান্ত কিছু বলা কঠিন। আমরা আরো তিন সপ্তাহ ক্যাম্প করবো। পর্যাপ্ত সময় পাচ্ছি বিষয়টি নিয়ে ভাবার। এবি ডি ভিলিয়ার্স এর আগে কিপিং করেছে। আমরা অবশ্যই তার কিপিং নিয়ে আলোচনা করবো।”

[৫] হার্ডহিটার খ্যাত এই ব্যাটসম্যানকে নিয়ে তিনি আরও বলেন, “আরসিবিতে তার বিরাট ভূমিকা। বছরের পর পর এখানে অসাধারণ সব পারফরম্যান্স উপহার দিয়েছে।

[৬] শুধু এখানেই নয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটেও তার বিরাট অবদান। বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। দীর্ঘ বিরতিতে সে ক্ষুধার্ত। আমরা অবশ্যই ভালো কিছুর অপেক্ষায় আছি।” -দ্যা আইপিএল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়