শিরোনাম
◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভয়ে আইপিএল খেলবেন না হরভজন সিং!

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংসে আরেকটি ধাক্কা। করোনার ভয়ে সুরেশ রায়নার আইপিএল ত্যাগের পর এবার আইপিএল খেলতে আরব আমিরাতে যেতেই চাচ্ছেন না দলটির অন্যতম সেরা স্পিনার হরভজন সিং। সুরেশ রায়নার পর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি।

[৩] ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবী, এমন করোনা পরিস্থিতিতে আমিরকতে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দেবেন কি না,সে বিষয়ে নিশ্চিত নন হরভজন।

[৪] আমিরাতে উড়ে যাওয়ার আগে চেন্নাই সুপার কিংস নিজেদের দেশে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করেছে। মায়ের অসুস্থতার জন্য হরভজন ক্যাম্পে যোগ দেননি। গত ২১ আগস্ট সিএসকে আমিরকতে পৌঁছালেও একই কারণে দলের সাথে আমিরাতে যাননি তিনি।

[৫] তবে হরভজন তখন জানিয়েছিলেন, আজ মঙ্গলবার আমিরাতে যাবেন। কিন্তু তার আগে চেন্নাইয়ের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় মরুর দেশে যাওয়া নিয়ে দোটানায় পড়েছেন এই স্পিনার।

[৬ ]এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক হরভজনের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘হরভজনের মঙ্গলবার দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ও। হরভজন নিজের সূচি পুনর্বিবেচনা করতে পারে। এমনকি এবছর ও আইপিএল থেকে সরে দাঁড়াতেও পারে।- ইনসাইড স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়