শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক ফেরদৌস আহমেদ কোরেশী মারা গেছেন

রাশিদুল ইসলাম : প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমেদ কোরেশী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। পিডিপির মহাসচিব এম এ হোসেন নিশ্চিত করেছেন।

ড. ফেরদৌস আহমেদ কোরেশী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সোমবার অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। আগামীকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে জানাজা শেষে তাকে জন্মস্থান ফেনীর দাগনভুইয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফেরদৌস আহমেদ কোরেশী অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। দেশ স্বাধীনের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন কোরেশী। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি’র প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন ড. ফেরদৌস আহমেদ কোরেশী।

২০০৪ সালে তিনি বাংলাদেশের গ্রিন পার্টি গঠন করেন। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি বাংলাদেশে বিকল্প রাজনীতির আহ্বান জানিয়ে প্রগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) গঠন করেন। দলটি সে সময় ‘কিংস পার্টি’ নামে পরিচিতি লাভ করেছিল। পরবর্তীতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে আওয়ামী লীগ সরকার গঠন করলে ‘কিংস পার্টি’ নিষ্ক্রিয় হয়ে যায়। দলের চেয়ারম্যান কোরেশীর অসুস্থতা ও ভাঙনের কারণে পিডিপি’র দৃশ্যমান কোনো কার্যক্রম নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়