শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে ‘চীনের পুতুল’ বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ভারত কখনওই আমেরিকা বা অন্য কোনও দেশের হাতের পুতুল ছিল না, ভবিষ্যতেও হবে না। ঠিক এই ভাষাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কটাক্ষের জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ প্রতিদিন

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান এখন চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে আমেরিকার প্রক্সি হওয়ার অভিযোগ তুলছে।

ইমরান খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেন, বেইজিংকে ঠেকানোর দায়ে ওয়াশিংটনের আজ্ঞাবহ হয়েছে নয়াদিল্লি। আমেরিকাসহ পশ্চিমী রাষ্ট্রগুলো চীনের উত্থান ঠেকাতে ‘প্রক্সি’ হিসেবে ভারতকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘‘চীনই একমাত্র দেশ যারা বরাবর আমাদের পাশে থেকেছে। তাই পাকিস্তানের ভবিষ্যৎকে চীনের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে নিয়েছি আমরা।’
ইমরানের অভিযোগ প্রসঙ্গে এস জয়শঙ্করের জবাব, ‘যারা এমন কথা বলেন, তারা সম্ভবত নিজেদের দেশের ইতিহাসটাই ব্যাখ্যা করেন।’

তার খোঁচা, কয়েক দশক ধরে আমেরিকার অনুগত হয়ে থাকার পরে গত এক দশকে পাকিস্তান সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে চিনের হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু ভারত বরাবরই তার স্বকীয় চরিত্র বজায় রেখেছে। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়