শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল’রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে মাশহুদুল- ইয়াছিন

নূর মোহাম্মদ: আইন আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক রিপোর্টারদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এটিএন নিউজের বার্তা সম্পাদক মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক পদে জিটিভির সাইদুল ইসলাম, কোষাধক্ষ্য পদে সারা বাংলা ডটনেটের আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমস এর আমিনুল ইসলাম মল্লিক, দফতর সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর খাদেমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনটিভি অনলাইনের জাকের হোসেন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে বাংলা টিব্রিউনের বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ইলিয়াছ সরকার (বাংলানিউজ টোয়েন্টিফোর.কম), মো. হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) ও মাহমুদুল আলম (সরাসরি) নির্বাচিত হয়েছেন।

রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিবেদক আশরাফ-উল আলম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক ও আমার কাগজের বার্তা সম্পাদক তোফায়েল হোসেন।

নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন বিদায়ী সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন। চলতি বছরের মার্চ মাসে তফসিল ঘোষণার পর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। এরপর মহামারী কোভিডের কারণে নির্বাচনি প্রক্রিয়া স্থগিত রাখা হয়।

 

  • সর্বশেষ