শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহেরিয়ার বাট বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় নম্বরে নেমে হাঁকিয়েছেন সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: আইসিসি এখন সব দেশকে দিয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা। যে কারণে প্রতিনিয়তই দেখা যাচ্ছে অদ্ভুত সব রেকর্ড। এবার তেমনই এক বিশ্বরেকর্ড গড়লেন শাহেরিয়ার বাট। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় নম্বরে নেমে হাঁকিয়েছেন সেঞ্চুরি। একইদিনে আগের ম্যাচে খেলেছেন ৮১* রানের ইনিংস। বলা বাহুল্য, দুটিই বিশ্বরেকর্ড।

বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ যখন ইংল্যান্ড-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, তখন চেক রিপাবলিক ও বেলজিয়ামকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে লুক্সেমবার্গ। এ টুর্নামেন্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি নিজের করে নিয়েছেন বেলজিয়াম অধিনায়ক শাহেরিয়ার।

শনিবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক লুক্সেমাবার্গের বিপক্ষে ৩৭ রানে জিতেছে বেলজিয়াম। আগে ব্যাট করে ১৬৫ রান করেছিল বেলজিয়াম। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক শাহেরিয়ারের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস। পরে ১২৮ রানে থামে লুনক্সেমবার্গের ইনিংস। সহজ জয় পায় বেলজিয়াম। মূল চমক দেখা গেছে দিনের পরের ম্যাচে। যেখানে টেবিল টপার বেলজিয়ামের মুখোমুখি হয় চেক রিপাবলিক। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বেলজিয়ামের। টি-টোয়েন্টি ম্যাচের ৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪১ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়