শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পালিয়ে বিয়ে করা যুগল এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি

জেরিন আহমেদ: [২] সম্প্রতি গিনেস বুক থেকে পেয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতির খেতাব। জুলিও সিজার মোরা তপিয়া, বয়স হয়েছে ১১০ বছর। তার স্ত্রী ওয়ালড্রামিনা ম্যাক্লোভিয়া কুইন্টেরোস রেস ৬ বছরের ছোট। দুজনের সম্মিলিত বয়স ২১৪ বছর। সম্মিলিত এই সংখ্যাটা কিছুদিন বাদে ২১৫ হয়ে যাবে। আসছে অক্টোবরে কুইন্টেরোস রেসের বয়স ১০৫ বছর হবে। প্রায় ৮০ বছর আগে বাড়ির অমতে বিয়ে করেছিলেন তারা।

[৩] বিয়ের বয়স ৮০ বছরের বেশি হয়েছে, গিনেস বুকে এমন নজির আরও থাকলেও সম্মিলিত বয়সে কোনো দম্পতির এত বয়স একমাত্র এই ‍দুজনেরই।

[৪] ইকুয়েডরের রাজধানী কুইটোতে বসবাস করা এই যুগল বিয়ের পর রবিবার নাগাদ এক সঙ্গে ৭৮ হাজার ৬৫৪ দিন বা ৭৯ বছর ৬ মাস ২৩ দিন কাটালেন।

[৫] অবসরপ্রাপ্ত এই শিক্ষক-শিক্ষিকার শরীর এখনো ভালো আছে। তবে মহামারীর কারণে দুজনে একটু মনমরা। কারণ ৪০ নাতি-নাতনির থেকে এই সময়ে তাদের দূরে থাকতে হচ্ছে।

[৬] ভালোবেসে একসঙ্গে থাকার হিসাবে এভাবে ইতিহাস গড়া এই দম্পতির পাঁচ ছেলেমেয়ের সবাই স্নাতক।

[৭] গিনেস বুকের রেকর্ডের পাতায় দুজন এভাবে নিজেদের পথচলার বর্ণনা দিয়েছেন, ‘বিয়ের শুরু থেকে আমাদের যে ভালোবাসা এবং ম্যাচিউরিটি ছিল তা একেঅপরকে জানতে ও আবেগ নিয়ে পথ চলতে সাহায্য করেছে।’

[৮] গিনেসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪১ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করার আগে সাত বছর প্রেম করেছেন এই যুগল।

[৯] পেছনের দিনগুলোর কথা স্মরণ করে তারা গিনেসকে বলেছেন, ‘বাড়ির লোকেরা শুরুতে বিয়ে মেনে নেয়নি। কারণ আমাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। কিন্তু সময় এবং ধৈর্য নিয়ে আমরা তাদের সঙ্গে মিলিত হতে পেরেছি।’ সূত্র: বিবিসি, সিএনএন

 

  • সর্বশেষ