শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ৫মাসের শিশুকে হত্যার পর ফেলে রাখা হলো পুকুর ঘাটে

এ এইচ রাফি : [২] ব্রাহ্মণবাড়িয়ায় হুদাইফা নামের সাড়ে ৫মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ার একটি পুকুর ঘাটের সিড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হুদাইফা ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

[৩] স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেন জানান, রোববার ভোরে ইকবাল হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন তার শিশু সন্তান হুদাইফাকে বিছানায় ঘুমিয়ে রেখে ফজরের নামাজ পড়তে ওজু করতে যান। বিছানার এক কোনে ঘুমিয়ে ছিলেন জাকির হোসেন। ওজু করে এসে রাবেয়া খাতুন দেখেন বিছানায় শিশু হুদাইফা বিছানায় নেই৷ তখন তিনি চিৎকার শুরু করলে আশেপাশের সবাই এসে শিশুটিকে খুঁজতে থাকে। পরে বাড়ির পূর্ব পাশের একটি পুকুর ঘাটের সিড়ির নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহের খবর জানালে আমরা এসেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ