শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে আনসার আল ইসলামের সদস্য আটক

সুজন কৈরী : [২] রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শনিবার দিবাগত রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলম (২৬)’কে আটক করেছে র‌্যাব-৪।

[৩] র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, গত বছরের ১৫ নভেম্বর আনসার আল-ইসলামের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই সময় গ্রেপ্তার সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম ওরফে আমির হামজার দেয়া তথ্যে শামসুল আলমের বিষয়ে জানা যায়। এরপর থেকেই তাকে খোঁজা হচ্ছিল। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যে জানতে পেরে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শামসুলকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

[৪] র‌্যাবের এ কর্মকর্তা বলেন, শামসুল সিলেটের একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করে বর্তমানে বেকার। গত ৫ বছর ধরে তিনি আনসার আল ইসলামের সঙ্গে জড়িত এবং নিয়মিত হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহোচরদের সঙ্গে গোপন বৈঠক, নিয়মিত চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় সহচরদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা যায়। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

[৫] আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহচরদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়