শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ সালের ১৬ নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে বিরাট কোহলিরা

এল আর বাদল : [২] ২০২২ সালের ১৬ নভেম্বর ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। সফরে বিরাট কোহলিরা ২ টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজ শেষে ১৬ই ডিসেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার।

[৩] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, আসন্ন সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা হয়েছে বিসিবির। তিনি বলেন, কিছু বিষয় নিশ্চিত করা হয়েছে। সিরিজটা কাছাকাছি চলে এলে তারিখ পুরোপুরি নিশ্চিত করা হবে। এখন একটা সময় আমরা ধরে রাখছি যে, ২০২২ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিরিজটা শুরু হবে। আর সিরিজ কাছাকাছি এলে চূড়ান্ত সূচি নিশ্চিত হবে।

[৪] ভারতের বিপক্ষে বাংলাদেশ শেষবার টেস্ট খেলেছিল কলকাতায় গত বছর নভেম্বরে। সেই সফরে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টেও লড়েছিল দু’দল। ২০২২ সালে ঠিক থাকলে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যাবে ভারতীয়দের।

[৫] এর আগে বাংলাদেশের মাটিতে ২০১৫ সালের জুনে শেষবার টেস্ট খেলেছিল ভারত। ওয়ানডেতেও একই বছর ঘরের মাঠে শেষবারের মতো ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারায় মাশরাফিবাহিনী।

[৬] আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী (এফটিপি) আগামী দুই বছর সর্বমোট ২০টি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে ২০২১ সালে ১১টি এবং ২০২২ সালে ৯টি টেস্ট খেলার কথা রয়েছে তাদের।

[৭] এই দুই বছরে অন্তত ৩৫টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০২১ সালে খেলবে অন্তত ১৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি। ২০২২ সালে খেলার কথা রয়েছে ২০টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি। ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়