শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে দুই মাদক ব্যবসায়ী ১ বছর ১০ মাস সাজা ভ্রাম্যমান আদালতের

তপু সরকার : [২] শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের দুই মাদক কারবারী প্রত্যেককে ১ বছর ১০মাস করে সাজার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।এছাড়া উভয়কে পৃথক অর্থদন্ড করেছে।

[৩] সাজা প্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারের নুর ইসলামের কন্যা মাদক সম্রাজ্ঞী নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩৯), শেরপুর সদরের খরমপুর মহল্লার আব্দুস সালামের পুত্র আল আমিন (৩৫)।

[৪] এর আগে উপজেলার বারমারী বাজারের নূর ইসলামের কন্যা মাদক সম্রাজ্ঞী নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩৯), শেরপুর খরমপুর মহল্লার আব্দুস সালামের পুত্র আল আমিন (৩৫), ময়মনসিংহের ঘোন্টি গ্রামের সিরতা এলাকার ইউনুছ আলীর ছেলে রাকিবুল ইসলাম আল আমিন (২৭) ও তিন আনী হাতিবান্দাএলাকার বাতিয়াগাঁও গ্রামের হারেজ আলীর কন্যা আবেদা খাতুনকে (১৯) আটক করে বর্ডারগার্ড (বিজিবি) এর একটি টহল দল।

[৫] বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের ‘ই’ কোম্পানী সদরের হাবিলদার মকবুল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারের নূরইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বসতঘরে তল্লাসী চালিয়ে ভ্যানেটি ব্যাগে লুকিয়ে রাখা ১০৭ পিস ইয়াবা, ১শ গ্রাম গাঁজা, সোয়া লিটার বাংলা মদ, তাদের ব্যবহৃত ১টি ডিসকভার মোটরসাইকেল, ১৬ হাজার টাকাসহ দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়।

[৬] তাদেরকে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আটককৃতদের মধ্যে মাদক সম্রাজ্ঞী নাছিমা খাতুন ওরফে মায়া রাণীকে এক বছর দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং আল আমিনকে এক বছর দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আটক অপর দুইজনকে ছেড়ে দেওয়া হয়।

[৭] ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, জেলা প্রশাসক মাদকের বিরোদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন। স্বাক্ষ্যপ্রমানের ভিত্তিতে দু’জনকে সাজা দিয়ে শেরপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছি। অপর দুজন র্নিদোষ প্রমানিত হওয়ায় তাদেরকে ছেড়ে হওয়া হয়েছে।সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়