শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা ◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক ◈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত জয় শাহ ◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মিরে ২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান

ডেস্ক রিপোর্ট : ভারত শাসিত কাশ্মিরের সীমান্ত বেড়ার কাছে একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। জম্মুর ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় থাকা বেড়ার কাছে বালির বস্তা দিয়ে লুকানো ২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। বস্তায় পাকিস্তানি চিহ্ন থাকার কথা জানিয়ে বিএসএফ কর্মকর্তারা বলছেন, এ ধরণের সুড়ঙ্গ ব্যবহার করে অস্ত্র ও মাদক পাচার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ধরণের আরও সুড়ঙ্গের সন্ধানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে বলেও জানান ভারতীয় কর্মকর্তারা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।বাংলাট্রিবিউন

জম্মুর সাম্বা সেক্টরে গত বৃহস্পতিবার সুড়ঙ্গটির সন্ধান পায় ভারতীয় বাহিনী বিএসএফ। সীমান্ত বেড়া থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ মিটার দূরে সুড়ঙ্গটি পাওয়া যায়। পরে সেটি পরীক্ষা করে এর মুখে প্লাস্টিকের বালির বস্তা পায় বাহিনীর সদস্যরা। প্রায় ২৫ ফুট গভীর সুড়ঙ্গটির মুখে রাখা বস্তাগুলোতে ‘করাচি ও শাখারগড়’ লেখা রয়েছে বলেও জানান তারা।

বিএসএফ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি অবিরাম বৃষ্টিপাতের পর কয়েকটি স্থানে মাটি দেবে যাওয়া দেখতে পেয়ে সুড়ঙ্গের অবস্থান থাকতে পারে বলে সন্দেহ করেন বাহিনীর সদস্যরা। পরে সেটির অবস্থান নিশ্চিত হওয়ার পরই সুড়ঙ্গটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। নির্মাণাধীন সুড়ঙ্গটি প্রায় ২০ মিটার দীর্ঘ ছিল বলে জানান কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগেও জম্মু সীমান্তে সুড়ঙ্গে সন্ধান পেয়েছে বিএসএফ। গত জুনে বিএসএফ জম্মুর কাঠুয়া জেলায় একটি ড্রোন ভূপাতিত করে। ড্রোনটিতে যুক্তরাষ্ট্রের তৈরি আধা স্বয়ংক্রিয় বন্দুক ও চীনে নির্মিত সাতটি গ্রেনেড পাওয়া যায়।

 

 

  • সর্বশেষ