শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০০ মিলিয়ন ইউরো বুঝে না পেলে মেসিকে ছাড়বে না বার্সেলোনা

এল আর বাদল : [২] ট্রান্সফার ফি’ ছাড়া লিওনেল মেসির দল ছাড়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বার্সেলোনা। উদ্ভূত সংকট নিরসনে বন্ধুত্বপূর্ণ সমাধানের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড বৈঠকের যে প্রস্তাব দিয়েছিলেন, তা প্রত্যাখ্যান কাতালান ক্লাবটি। - মার্কা

[৩] বার্সা তাদের আগের অবস্থানে অবিচল। রিলিজ ক্লজের পুরো অর্থ (৭০০ মিলিয়ন ইউরো) বুঝে না পেলে মেসিকে ছাড়বে না তারা। স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একই দাবি করেছেন। তিনি লিখেছেন, মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারে বার্সা। তবে সমঝোতার জন্য নয়। তারা বলছে, তার দল ছাড়ার জন্য খরচ পড়বে ৭০০ মিলিয়ন ইউরো, যা তার রিলিজ ক্লজ।

[৪] আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর আগে জানিয়েছিলে, আজীবনের ক্লাব বার্সেলোনার সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চান না মেসি। জড়াতে চান না কোনো প্রকাশ্য বিরোধে। তাই চুক্তির যে বিশেষ ধারা সক্রিয় করে বিনামূল্যে ক্লাব ছাড়তে চেয়েছেন, তা নিয়ে আলোচনা করতে বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

[৫] তবে ‘মার্কা’ জানিয়েছে, কেবল এক শর্তেই মেসির সঙ্গে আলোচনায় বসবে বার্সা। যদি তিনি নিজের সিদ্ধান্ত পুরোপুরি পাল্টে চুক্তি নবায়ন করতে চান, তাহলে। অবশ্য এমন কিছু ঘটার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে।

[৬] আগামী সোমবার থেকে নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে অনুশীলন শুরু করবে বার্সেলোনা। তার আগে রোববার পিসিআর পরীক্ষায় অংশ নেবে দলটির ফুটবলাররা। মেসি সেখানে যোগ দেন কিনা সেটাই এখন দেখার পালা। মার্কা/ ডেইলি স্টার

 

  • সর্বশেষ