শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী গ্রেপ্তার

আরিফুর রহমান : [২] মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে (৪২) ও তার সাথে থাকা সাইদুর রহমান (২৩) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।

[৩] শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের রাতেই মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

[৪] পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০) চলতি মাসের ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মসলা বাটার পুতা দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

[৫] এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস আহম্মেদ নিজে বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

[৬] মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে ও তার সাথে থাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদেরকে রাতেই মাদারীপুরে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য জীবনে কলহ ও তর্কবিতর্কের কারণেই পুতা দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। আঘাত করেই তিনি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ