শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে যমুনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] নিখোঁজ হওয়ার দুই দিন পর সিরাজগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম বিপ্লব (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার দুপুরে পৌর এলাকার রানীগ্রাম কদমতলা যমুনা নদী থেকে লাশটি উদ্ধার হয়।

[৪] নিহত বিপ্লব সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম কদমতলা মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, বিপ্লব দিনমজুরের কাজ করতেন। গত ২ দিন থেকে তিনি নিখোঁজ। শুক্রবার সকালে রানীগ্রাম কদমতলা এলাকায় যমুনা নদীতে তার

[৬] ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপ্লবের লাশ উদ্ধার করে।

[৭] সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[৮] কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়