শিরোনাম
◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ!  ◈ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সাবেক মার্কিন গোয়েন্দার খোঁজে এফবিআইয়ের ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা ◈ মধ্যপ্রাচ্যে আটকে থেকেও দিনে ১৬ লাখ টাকা আয় করছে বাংলাদেশি জাহাজ, কীভাবে ◈ ট্রাম্প-শি বৈঠকের পর রহস্য ঘনীভূত: চুক্তি হলো, নাকি কূটনৈতিক চাল?

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবলপ্রেমীদের ভোটে চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোল রোনালদোর

স্পোর্টস ডেস্ক : [২] জুভেন্ন্টসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার ব্যর্থতা হয়েছে সঙ্গী। তবে দারুণ এক গোলে সমর্থকদের মন ঠিকই কেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটে এবারের আসরের সেরা গোল নির্বাচিত হয়েছে অলিম্পিক লিওঁর বিপক্ষে তার দূরপাল্লার একটি শটের গোল।

[৩] উয়েফার ওয়েবসাইটে দেওয়া প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি গোলের মধ্যে সেরা বাছাই করেছে ফুটবলপ্রেমীরা। চার লাখের বেশি ভোট পড়েছে বলে বৃহস্পতিবার জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

[৪] সবচেয়ে বেশি ভোট পেয়েছে শেষ ষোলোর ফিরতি লেগে লিওঁর বিপক্ষে রোনালদোর করা দ্বিতীয় গোলটি। ঘরের মাঠে ম্যাচটির দ্বিতীয়ার্ধে ডি-বক্সের বাইরে বল পেয়ে এক-পা দু-পা এগিয়ে আচমকা জোরালো শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড। বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। তার জোড়া গোলে ওই ম্যাচে ২-১ ব্যবধানে জিতলেও কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেনি জুভেন্টাস। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হলে অ্যাওয়ে গোলে এগিয়ে যায় ফ্রান্সের দলটি।

[৫] দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে গ্রুপ পর্বে জেনিতের বিপক্ষে লাইপজিগের ২-১ ব্যবধানে জেতা ম্যাচে মার্সেল জাবিৎসার জয়সূচক গোলটি। দ্বিতীয়ার্ধে বাঁ দিকের বাইলাইন থেকে সতীর্থের বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অস্ট্রিয়ার এই মিডফিল্ডার।

[৬] তৃতীয় সেরা গোল হয়েছে রোনালদোর ক্লাব সতীর্থ হুয়ান কুয়াদরাদোর গোল। গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে দলের ২-১ জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন লুইস সুয়ারেস। প্রথম গোলটি সেরার তালিকায় আছে চতুর্থ স্থানে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সতীর্থের ক্রস ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নিয়েছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

[৭] সেমিফাইনালে লিওঁর বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সের্গে জিনাব্রি। তার প্রথম গোলটি সেরা পাঁচের তালিকায় পঞ্চম হয়েছে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়