শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুয়েট ছাত্র আবরার হত্যা: গানম্যান চাইলেন আইনজীবী

ডেস্ক রিপোর্ট : [২] বন্দুকধারী দেহরক্ষী চেয়ে করা আবেদনটি ইতিমধ্যে আইন সচিবের কাছে পাঠানো হয়েছে। সময় টিভি

[৩] এ বিষয়ে অ্যাডভোকেট সমাজী বলেন, আমার সার্বিক নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছি। এ মামলাটি অত্যন্ত স্পর্শকাতর, তাই আমি মনে করি মামলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত হওয়া দরকার।

[৪] তিনি আরও বলেন, আমি আবেদনটি করেছি যাতে ২ সেপ্টেম্বরের আগেই আমাকে গানম্যান দেয়া হয়।

[৫] গত ২ জুলাই সরকার আবরার ফাহাদ হত্যা মামলায় অ্যাডভোকেট সমাজীকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করে। এরপর ২৪ আগস্ট বুয়েট কর্তৃপক্ষও তাদের আইনজীবী হিসেবে সমাজীকে নিয়োগ দেয়।

[৬] ২০১৯ সালে ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা।

[৭] ওই বছরের ১৩ নভেম্বর মামলার গোয়েন্দা পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে ও তিনজন পলাতক রয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়