শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী মাসেই জাতীয় নারী দলের নতুন কোচ যুক্ত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: [২] গেল জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সকল সম্পর্ক চুকিয়ে বিদায় নিয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক কোচ আনজু জেইন। তার প্রস্থানের পর নতুন কোচ খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই মিশন অবশ্য শেষ পর্যায়ে। সেপ্টেম্বরেই নতুন হেড কোচ পাচ্ছেন সালমা খাতুন ও রুমানা আহমেদরা।

[৩] নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি ও দলের মধ্যে অযাচিত কর্তৃত্ব ফলানোর অভিযোগে সাবেক টাইগ্রেস কোচ আনজু জেইনের সঙ্গে মার্চে শেষ হয়ে যাওয়া চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বিসিবি। কর্মস্থলের মনোভাব বুঝতে আনজুরও বিন্দুমাত্র বেগ পেতে হয়নি।

[৪] 'এখানেই সব শেষ’ ধরে নিয়ে নিজে থেকেই সটকে পড়েছেন। ভারতের বারদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন ভারতীয় বংশোদ্ভুত এই কোচের নতুন ঠিকানা। তার চলে যাওয়ায় বিসিবিও নতুন কোচ খুঁজতে শুরু করে দেয়। এবং সেই কাজটি তারা শেষও করে এনেছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাইগ্রেসদের নতুন কোচের নিয়োগ দেওয়া হবে।

[৫] এ খবর নিশ্চিত করেছেন নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলাম চৌধুরী নাদেল।

[৬] তিনি জানালেন, ‘সামনে মাসের শেষ দিকে আমরা নতুন কোচ নিয়োগ দিতে পারব বলে আশা করছি। যিনি আসবেন তিনি ভালো বলেই আশা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়