শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছনি চৌধুরী: [২] হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিবিয়ানা নদী থেকে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশটি ববান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদীতে ভেসে এসে কচুরিপানার মধ্য ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত), উত্তম কুমার দাশ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁনসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

[৫] নবীগঞ্জ থানার ওসি( তদন্ত) উত্তম কুমার দাশ জানান,বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়