শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের ইঙ্গিত, সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টে ◈ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী ◈ পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণার্থীদের মৌলিক অধিকারগুলোও নিশ্চিত করা প্রয়োজন: আর্টিকেল-১৯

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোহিঙ্গা শিবিরে মোবাইল ও ইন্টারনেট সুবিধা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন বলেছে, যেকোনো মহামারিতে জনস্বাস্থ্য রক্ষায় তথ্যের অবাধগম্যতা একটি অপরিহার্য উপাদান।

[৩] বৃহস্পতিবার বিবৃতিতে আর্টিকেল-১৯ এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, তথ্যের নিয়ন্ত্রণ ভুল তথ্য এবং গুজবকে উৎসাহ যোগায়। মহামারি পরিস্থিতি মূল্যায়ন, প্রক্ষেপণ, নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক তথ্যের প্রয়োজন হয়। যেকোন মহামারিতে জনস্বাস্থ্য রক্ষায় তথ্যের অবাধগম্যতা একটি অপরিহার্য উপাদান।

[৪] এ সিদ্ধান্ত এমন এক পর্যায়ে গ্রহণ করা হলো, যখন বাংলাদেশ সরকার রোহিঙ্গা শিবিরগুলোসহ সারাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লড়াই করছে।

[৫] কেভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা শিবিরে কাজ করা মানবাধিকারকর্মী এবং বাংলাদেশের সাধারণ জনগণের জীবন বাঁচানোর জন্য মোবাইল এবং ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে তথ্যের সীমাহীন অভিগমন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

[৬] আন্তর্জাতিক আইনের অধীনে শরণার্থীদের যে মৌলিক অধিকার আছে, সেই অধিকারগুলোও নিশ্চিত করা প্রয়োজন।

[৭] আর্টিকেল নাইনটিন আশা করে সরকার রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যের অধিকার, যোগাযোগের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রবাহের অধিকার নিশ্চিত করবে এবং অব্যাহত রাখবে। এছাড়া আন্তর্জাতিক আইনের অধীনে স্বীকৃত মানবাধিকার নিশ্চিত করবে।

[৮] স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই ক্যাম্পগুলোতে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা দিতে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়