শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোরে ছিনতাই হওয়া মালামাল রাতে উদ্ধার করলো পুলিশ!

হাসান মো. শামীম : [২] সিলেটে ভোরে ছিনতাই হওয়া মোবাইল, ল্যাপটপ ও টাকা রাতের মধ্যেই উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ সময় ৩ ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়। অপরাধ সংঘটনের ২৪ ঘন্টা পেরুনোর আগেই সিলেটে পুলিশের এমন কর্ম তৎপরতায় জনমনে বইছে স্বস্তির সুবাতাস। যদিও এরপরেও সিলেটে থেমে নেই চুরি ছিনতাইয়ের মত ঘটনা। প্রায়ই নগরে আগন্তুক পথচারী থেকে শুরু করে ঘরের বাসিন্দা অনেকেই শিকার হচ্ছেন দুর্বৃত্তদের অত্যাচারে। এদিকে হঠাৎ করে নগরে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় প্রশাসনও অপরাধীদের ধরতে শুরু করছে চিরুনী অভিযান।

[৩] জানা যায় ঢাকা থেকে গত মঙ্গলবার ভোরে সিলেট আসেন প্রভাষক ফরহাদ হোসেন। এসময় তিনি হুমায়ুন রশিদ চত্তর থেকে রিকশা যোগে বাসায় ফিরছিলেন। তাকে বহনকারী রিকশা শাহজালাল ব্রিজের উপর আসামাত্রই ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল সেট ও নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভোর বেলা হওয়ায় ওই স্থানে মানুষের তেমন আনাগোনা ছিলোনা।

[৪] ছিনতাইয়ের ঘটনায় প্রভাষক ফরহাদ হোসেন দক্ষিণ সুরমা থানায় ঘটনার কিছু সময় পরে একটি মামলা( নং-২০) দায়ের করেন। ঢাকা দনিয়া এলাকার ছেলে ফরহাদ চাকরির সুবাধে সিলেট চৌকিদেখি এলাকায় বাস করে আসছেন।

[৫] তার কাছ থেকে ছিনতাইকারীদের বর্ণনা পেয়ে পুলিশ তাদের ধরতে মাঠে নামে।

[৬] গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে মোগলাবাজার থানাধীন সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ আরিয়ান (২৩) কে দক্ষিন সুরমাস্থ বাবনা পয়েন্ট থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত নকিয়া মোবাইল উদ্ধার করা হয় । এরপর শুভর দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন কানিশাইল এলাকার ময়না মিয়ার কলোনী থেকে তার সহযোগী সুনামগঞ্জ জেলার সদর থানার নতুনপাড়া এলাকার রাজেন্দ্র দাসের ছেলে জনি দাস (২০) কে গ্রেফতার করে। এসময় জনির কাছ থেকে প্রভাষকের এইচপি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। এরপর দক্ষিণ সুরমার কদমতলীর সাদ্দাম হোসেনের কলোনী থেকে পুলিশ ছিনতাইকাজে জড়িত আরেক অপরাধী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন চেচনী এলাকার আলিফ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫) গ্রেফতার করে।

[৭] বুধবার (২৬ আগস্ট) গ্রেফতারকৃতদের ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

[৮] পুলিশের এমন তড়িৎ পদক্ষেপে নিজের হারানো মালামাল পেয়ে খুশি প্রভাষক ফরহাদ। তিনি বলেন "এ ধরনের পদক্ষেপে আইনের প্রতি মানুষ যেমন শ্রদ্ধাশীল হয়,তেমনি সমাজে অপরাধপ্রবনতাও কমে যায়।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়