শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তক ত্রুয়ে অনিয়ম তদন্তে সংসদীয় সাব- কমিটি গঠন, আহবায়ক নজরুল ইসলাম বাবু

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৮ম বৈঠক কমিটির বৈঠকে এই সংসদীয় সাব- কমিটি গঠন করা হয়। সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত পুস্তক ক্রয়ের অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য সংসদ-সদস্য মোঃ নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা, হলেন আলী আজম এমপি, বেগম শিরীন আখতার এমপি ও মোঃ মোশারফ হোসেন এমপি।

[৪] বৈঠকে কমিটির সদস্য ও মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, আলী আজম, মোঃ নজরুল ইসলাম বাবু, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও মোঃ মোশারফ হোসেন অংশগ্রহণ করেন।

[৫] বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্য যারা শহীদ হয়েছেন এবং করোনা মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

[৬] বৈঠকে করোনা মহামারীকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে যে সেবা বা পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

[৭] কমিটির বৈঠকে ই-প্রাইমারি, স্কুল মনিটরিং ও ব্রান্ডিং এর বিষয়ে বছরভিত্তিক একটি পরিসংখ্যান মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। করোনাকালে বিদ্যালয়ের শিক্ষকদেরকে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পড়াশুনার খোঁজখবর নেয়ার এবং পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সেবিষয়ে আরও সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

[৮] বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন, অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতি:মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থতি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়