শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তর আত্মজীবনী নির্ভর সিনেমা, নায়ক নিয়ে ‘গোলমাল’

মুসফিরাহ হাবীব: [২] বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার চাঞ্চল্যকর সব তথ্য একের পর এক সামনে আসছে। অভিনেতার ভক্তদের ভালোবাসাও এখনও অটুট।

[৩] তাই সুশান্তের মৃত্যুর পরে তাকে নিয়ে দু’টি আত্মজীবনীমূলক সিনেমা বানানোর ঘোষণা দেওয়া হয়েছে। একটির নাম ‘সুশান্ত’, অপরটি ‘সুইসাইড অর মার্ডার’। এর মধ্যে ‘সুশান্ত’ ছবির জন্য টিকটক তারকা শচীন তিওয়ারি অভিনয় করবেন বলে জানা যায়।

[৪] সুশান্তের সঙ্গে শচীন তিওয়ারির চেহারায় মিল আছে। তাছাড়া, টিকটকে অ্যাপে সুশান্তের সিনেমার সংলাপ ও গানের সঙ্গে ঠোঁট মেলাতেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, ‘সুইসাইড অর মার্ডার’ সিনেমায় অভিনয় করবেন শচীন তিওয়ারি। এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

[৫] ‘সুশান্ত’ ছবির পরিচালক সনোজ মিশ্রা ‘দ্য এশিয়ান এজ’কে বলেছেন, শচীনকে প্রথমে এ সিনেমায় চুক্তিবদ্ধ হন এবং তাকে অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়েছে। প্রি-প্রোডাকশনের কাজে ১ কোটি রুপি ব্যয় হয়েছে। এ অবস্থায় তারা মুম্বাইয়ের আদালতে মামলা দায়ের করতে চান বলে জানিয়েছেন। পরিচালক বলেছেন, “আমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করায় তাকে অন্য সিনেমায় কাজ করা এবং তার অভিনীত কোনও সিনেমা মুক্তি পেতে দেব না।”

[৬] অন্যদিকে ‘সুইসাইড অর মার্ডার’ সিনেমার প্রযোজক বিজয় শেখর গুপ্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, শচীন তিওয়ারির সঙ্গে তিনি নিয়ম মেনে চুক্তি সম্পাদন করেছেন, কিন্তু পরিচালক সনোজ মিশ্রা তা করেননি। তিনি দাবি করেছেন, শচীনকে সনোজ যে কাগজ দিয়েছেন তা ভুয়া। এই নির্মাতা বলেন, শচীন খুবই সহজ সরল ছেলে এবং এ শহর তার অপরিচিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়