শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

আড়াইহাজার প্রতিনিধি: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবলীগের এক নেতা সহ পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হলেন, খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকার নুরু হাজীর ছেলে ফারুক (২৫)। তিনি খাগকান্দা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ড সদস্য লোকমান এ তথ্য নিশ্চিত করেছেন। ধৃত অপরব্যক্তি একই এলাকার জলিল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৮)।

[৩] বুধবার (আগস্ট ২৬ ) তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর নামে মানহানিকর স্ট্যাটাসকে কেন্দ্র করে সম্প্রতি কাকাইলমোড়া এলাকায় ১৬ আগস্ট সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] এতে তিন ব্যক্তি টেঁটাবিদ্ধ হন। ১৫০টি বসত ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে কিছু ব্যক্তি পুলিশের কত্যর্ব কাজে বাঁধা প্রদান করেন। আড়াইহাজার থানার এসআই পলাশ কান্তি রায় বাদি হয়ে ১৬ আগস্ট রাতে মামলাটি করেন। মামলায় ১১জনকে নামীয় সহ ৪০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছিল। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়