শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার দিনমজুর লিটনের মুক্তি চেয়ে রিট

নূর মোহাম্মদ : [২] সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির সঙ্গে কেবল নামের মিল থাকায় লিটনের কারাগারে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রিটে। সোমবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং লিটন এ রিট করেন। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করা হয় রিটে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, ভোলার পুলিশ সুপার, ভোলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

[৩] লিটনের পরিচয় নিশ্চিতকরণে তাকে স্ব-শরীরে অথবা ভার্চুয়াল মাধ্যমে হাইকোর্টে হাজির করা, তাৎক্ষণিক মুক্তি দেওয়া এবং তার আটকাদেশ অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

[৪] কারাগারে থাকা লিটনের ভাই সাইফুল ইসলাম বলেন, তাকে গত বছরের ৭ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। তাদের বাবা নুর ইসলাম ১০ বছর আগে মারা গেছেন। আর প্রকৃত আসামি লিটনের বাড়ি তাদের বাড়ি থেকে ২-৩ মিনিটের পথ। ওই আসামির বাবা ৩০ বছর আগে মারা গেছেন। পরে তার মাকে নিয়ে আসামি লিটন ঢাকায় চলে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়